বুড়িচংয়ের ভরাসারে আইন শৃংখলা উন্নয়নমূলক সভা
আলমগীর হোসেন,বুড়িচং
গতকাল শনিবার ৩১ মার্চ বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার কমিটির আয়োজনে বাজারের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি আরো উন্নয়ন করার লক্ষে ভরাসার বাজারে এক সভা অনুষ্ঠিত হয় । ভরাসার বাজার কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান বাচ্চুুুর সভাপতিত্বে ও আলহাজ্ব শামসুল হক মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং ষোলনল ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন । আইন শৃংখলা পরিস্থিতি আরো উন্নত করার লক্ষে জোরালো বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, বাজার কমিটির সেক্রেটারী হাজী আ. মান্নান (মোনাফ), অব.সরকারী কর্মকর্তা কাজী আবদুল অদুদ, মো.রুহুল আমিন আবদুল হক মেম্বার, মো. মনির হোসেন মুহুরী, মো. আবু হানিফ, ডাঃ নাসির উদ্দিন, রিপন জয়নাল আবেদীন সহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ । সভায় বক্তারা যে কোনো মূল্যে ভরাসার বাজারের সার্বিক উন্নয়নের জন্য তাদের গৃহীত বিভিন্ন প্রদক্ষেপ ও ঐক্যমতের কথা ব্যক্ত করা হয় ।




