কুমিল্লা সরকারি কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত
কুমিল্লা সরকারি কলেজে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সকাল ১০ টায় কলেজ মিলনায়তনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান। সভাপতিত্ব করেন জনাব তাপস কুমার দত্ত। বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, ড. এ কে এম এমদাদুল হক, মোঃ আজহারুল ইসলাম। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ফেরদৌস আলম অনিক এবং রাসেল আহমেদ। কবিতা পাঠ করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ গোলাম মোস্তফা, কলেজ সাংস্কৃতিক সংগঠন কাশফুলের সদস্য সঞ্জয় চক্রবর্তী দেশাত্মবোধক গান এবং রীমা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা সারওয়ার খান।




