
চান্দিনায় দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রনবীর ঘোষ কিংকর, চান্দিনা
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ এর দুর্নীতি কার্যক্রম, সাধারণ জনগণকে মামলা-হামলার হয়রানি ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করে এলাকাবাসী। রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই অভিযুক্ত চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং তার ছেলেদের অত্যচার ও অস্ত্রবাজি থেকে রক্ষা করতে এলাকার শতশত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। পরে এলাকাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারক লিপি পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, আবুল হোসেন মিয়াজী মেম্বার, কাশেম মেম্বার, হারুন মেম্বার, আমিন মেম্বার, মান্নান ডাক্তার, ফারুক হোসেন স্বর্ণকার, মোহন মিয়া, মহিলা মেম্বার জাহেদা, মোর্সেদ স্বর্ণকার, সেন্টু মিয়ার, মজিব মিয়া প্রমুখ।




