মুরাদনগরে বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা
Share
সারাদেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বিশ্ব যক্ষ্মা দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাকের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ কক্ষ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল মতিন, ডাক্তার মাহফুজুর রহমান, ডাক্তার সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) অহিদুর রহমান মোল্লা, টিএলসিএ মজিবুর রহমান, আব্দুর রব, হারুন উর রশীদ, ব্রাকের পক্ষে ব্যবস্থাপক (শিক্ষা) জাকির হোসেন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) এএসএম সায়েম, এনামুল হাসান, মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার (দাবী) ওমর আলী, উপজেলা ব্যবস্থাপক মজিবুর রহমান, আবুল হাসনাত, চয়ন দত্ত, আব্দুল আলীম, আরিফুল কবির, তপন কুমার, পিযুষ রায়, শামীমা আক্তার, উম্মে মরিয়ম, শেফালী ভৌমিক, সন্ধ্যা হালদার ও মল্লিকা বনিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাকের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য কর্মী ও সেবিকাবৃন্দ। আলোচনায় বক্তারা বিশ্ব যক্ষ্মা দিবসের বিভিন্ন ক্ষতির দিক তুলে ধরেন এবং যাতে কেউ যক্ষ্মা রোগে আক্রান্ত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ ছাড়াও যক্ষ্মা রোগীরা নিয়মিত ওষুধ খেলে সহসাই মুক্তি পাওয়া যায় এবং কোন যক্ষ্মা আক্রান্ত রোগীর সন্ধান পেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১