
কুমিল্লায় সমরাস্ত্র প্রদর্শনী
স্টাফ রিপোর্টার।। স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার নগরীর পুরাতন বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি, কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক রেজাউল আহসান, পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে রয়েছে ট্যাংক, ফিল্ড গান, মিডিয়াম গান, ফিল্ড ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি, পন্টুন ব্রিজ, যোগাযোগ সরঞ্জামাদি, আর আর জিপ ও মিসাইল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক ষোলটি স্টল।
এ প্রদর্শনী ২৭ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।




