নিকোশিয়াকে সমীহ করতে বললেন মরিনহো
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ অ্যাপোয়েল নিকোশিয়া। সাইপ্রাসের প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির শেষ আটে উঠে এসেছে নিকোশিয়া। তারপরেও প্রতিপক্ষকে সমীহের চোখে দেখতে খেলোয়াড়দের তাগিদ দিয়েছেন মাদ্রিদ ম্যানেজার জোসে মরিনহো।লা লিগায় গতকাল মালাগার বিপক্ষে ম্যাচ রয়েছে মাদ্রিদের। তার আগে সংবাদ সম্মেরনে পর্তুগিজ মরিনহো বলেন, অ্যাপোয়েল কোয়ার্টার ফাইনালে যোগ্যতার পরীক্ষা দিয়েই এসেছে। অন্যান্য দলগুলোর মতো তাদের হয়তো প্রচুর সাফল্য নেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অসাধারন সময় কাটাচ্ছে তারা। সেজন্যই তাদের সমীহ করা প্রয়োজন।
নিকোশিয়ার বিপক্ষে প্রথম লেগে নিষেধাজ্ঞায় থাকা মিডফিল্ডার জাভি আলোনসোকে পাবে না মাদ্রিদ। কিন্তু এ নিয়ে ভাবছেন না মরিনহো। তুর্কি নূরী শাহিন, ফরাসি লাস দিয়ারা এবং স্প্যানিশ এস্তাবিয়ান গ্রানেরোকে দেখিয়ে মরিনহো বলেন, শাহিন, দিয়ারা এবং গ্রানেরো তার (জাভি) বদলী হিসেবে নামার যোগত্যা রাখে। তারা সবাই দক্ষতাসম্পন্ন খেলোয়াড়।




