কুমিল্লা বারের সভাপতি সাধারণ সম্পাদককে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার।। মানব কল্যাণ তথা সেবামূলক দুটি সংগঠনের আয়োজনে গত শনিবার সন্ধ্যে সাড়ে ৬টায় কুমিল্লা পুলিশ লাইন আজিজ-ফয়জুন্নেছা টাওয়ারের দ্বিতীয় তলায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. আব্দুর রেজ্জাক ও সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন ল সাপোর্ট ফর হিউম্যান রাইটস কুমিল্লা জেলা শাখা ও কুমিল্লা ইয়াং ল ইয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন অ্যাড. তৌহিদুর রহমান তৌহিদ। এ সময় উপস্থিত ছিলেন-অ্যাড. আকতার হামিদ খান, অ্যাড. বাবুল সাহা, অ্যাড. সৈয়দ তানভীর আহম্মেদ, অ্যাড. মনিরুজ্জমান, মিসেস হাজেরা খাতুন, ল সাপোর্ট ফর হিউম্যান রাইটস এর সভাপতি সোয়েবুর রহমান সোয়েব, সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাপস চন্দ্র সরকার, এ.কে.এম তানিম, জিয়াউল হক সোহাগ, সালাহ উদ্দিন রাজন, আজহারুল ইসলাম টিটুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।




