পূবালী ব্যাংক লি: কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন
পূবালী ব্যাংক লি: কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১২ গত শনিবার আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার পালের সভাপতিত্বে স্থানীয় কেপসিকাম হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের প্রধান মহাব্যবস্থাপক শেখ গোলাম মোহাম্মদ। প্রধান অতিথি ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন এবং ব্যাংকের ২০১২ সালের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বা¯বমুখী কর্ম কৌশল গ্রহণ করার জন্য অংশগ্রহণকারী শাখা ব্যবস্থাপকগণকে দিকনির্দেশনা দিয়ে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি শেখ গোলাম মোহাম্মদ ব্যাংকের খেলাপী ঋণ আদায় অভিযান জোরদার করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সকলের প্রতি আহবান জানান। দিনব্যাপি অনুষ্ঠিত সম্মেলনে শাখা সমূহের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং এগুলোর সমাধানকল্পে কর্মপন্থা নির্ধারণে আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণকে অতিথিবৃন্দ মূল্যবান পরামর্শ প্রদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি




