পাকিস্তান না শ্রীলংকা : আজ কার দিন
Share
এশিয়া কাপ ক্রিকেটে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে শিরোপা জিতেছে শ্রীলংকা। দশবারের মধ্যে ভারত পাঁচবার, শ্রীলংকা চারবার চ্যাম্পিয়ন হয়েছে। অবশিষ্ট একবার পাকিস্তান। এবারও শ্রীলংকা শিরোপার দাবিদার। অথচ দ্বিতীয় ম্যাচেই তাদের দাবি হুমকির মুখে। ফাইনালে যেতে হলে আজ পাকিস্তানের বিপক্ষে তাদের জিততেই হবে। হেরে গেলে বিদায়। ২০ মার্চ বাংলাদেশের বিপক্ষে লীগ পর্যায়ের শেষ ম্যাচ তাদের জন্য তখন নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যাবে। শ্রীলংকাকে এমন কঠিন সমীকরণে ঠেলে দিয়েছে ভারত। ভারতের কাছে শ্রীলংকা হেরেছে ৫০ রানে। এই একটি হারই শ্রীলংকার জন্য এবারের এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে টিকে থাকা কঠিন করে তুলেছে। আরও একটি কারণ আছে। শ্রীলংকাকে প্রথম দুটি ম্যাচই খেলতে হচ্ছে শিরোপা প্রত্যাশী দুই দলের বিপক্ষে। আজকের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে না হয়ে বাংলাদেশের বিপক্ষে হলে শ্রীলংকাকে এতটা ভাবনায় পড়তে হতো না। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে পাকিস্তান এগিয়ে। তাই বলে তারাও স্বস্তিতে নেই। শ্রীলংকার বিপক্ষে হেরে গেলে তাদেরও ফাইনাল খেলা কঠিন হয়ে পড়বে। তখন ১৮ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের সামনে জয়ের কোন বিকল্প থাকবে না। তখন শ্রীলংকা এগিয়ে থাকবে। কারণ তাদের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। এসবই অংকের হিসাব। আপাতত দু’দলেরই ভাবনায় আজকের ম্যাচ। শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘আমাদের জন্য এটি ডু অর ডাই ম্যাচ। জয়ের জন্যই মাঠে নামব। পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর বলেন, ‘প্রথম ম্যাচের পর আমরা সময় পেয়েছি। আমাদের প্রস্তুতি ভালো। ক্রিকেটারদের সঙ্গে আমার বোঝাপড়া ভালো হচ্ছে। শ্রীলংকার খেলা দেখেছি। এ ম্যাচ জিতলেই আমাদের ফাইনালে খেলা নিশ্চিত হবে।’ পাকিস্তান-শ্রীলংকা এখন পর্যন্ত ১২৬ বার মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা পাকিস্তানেরই ভারি। তারা জিতেছে ৭৫ বার, শ্রীলংকা ৪৭ বার। সর্বশেষ মোকাবেলায়ও পাকিস্তান এগিয়ে। আরিব আমিরাতে শ্রীলংকার বিপক্ষে একদিনের সিরিজ তারা জিতেছে ৪-১ ম্যাচে। এই পাঁচ ম্যাচের আগে বিশ্বকাপ ক্রিকেটেও দু’দলের মোকাবেলায় পাকিস্তানই জয়ী হয়েছিল। শ্রীলংকাকে তাদের মাটিতে পাকিস্তান হারিয়েছিল ১১ রানে। যদিও আরব আমিরাতেই পাকিস্তান ইংল্যান্ডের কাছে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। কিন্তু সেসব অতীত বলে উল্লেখ করেছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও কঠিন প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। ভালো সূচনার পরও তারা ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ ছাড়া আর কেউ তেমন রান করতে পারেননি। পরে উমর গুলের ঝড়ো ব্যাটিংই বলা যায় তাদের জয় এনে দেয়। আজ একাদশে একটি পরিবর্তন, মানে একজন বোলার বেশি থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান কমিয়ে অলরাউন্ডার খেলতে পারেন। পাকিস্তানের মতো অবস্থা শ্রীলংকারও। ভারতের তিন উইকেটে ৩০৪ রানের জবাব দিতে নেমে জয়াবর্ধনে ও সাঙ্গাকারা ছাড়া তাদেরও বাকি সবাই ব্যর্থ। শ্রীলংকার বোলিং আক্রমণ ভালো। যদিও ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের বিপক্ষে সে আক্রমণ ভোতা হয়ে যায়। ভারতের কাছে প্রথম ম্যাচে ৫০ রানে হারলেও শ্রীলংকাকে হালকা করে দেখার কোন কারণ নেই। অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে শ্রীলংকা ভালই ধাক্কা দিয়েছিল অস্ট্রেলিয়াকে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১