কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান:১১ মামলা : আড়াই লাখ টাকা জরিমানা
Share
স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় ভ্রাম্যমান আদালত গতকাল বুধবার দুপুরে রাজগঞ্জ, ক্যান্টমেন্ট ও বিসিকসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ১১টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়- কুমিল্লা সিটি করপোরেশনের তত্বাবধায়নে কুমিল্লা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব ও বিএসটিআই কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীর রাজগঞ্জ বাজার ফরমালিন মিশ্রিত ৩টি ফল দোকানে ২৩ হাজার টাকা, মাংস দোকানে ওজনে কম দেয়ার অপরাধে ১টি দোকানে ৫ হাজার টাকা, একটি সবজি দোকানে ১২ হাজার টাকা, ফুলকুড়ি বেকারীতে বিএসটিআই লাইসেন্স ব্যতিত পাউরুটি, বিস্কুট অনিয়মতান্ত্রিকভাবে প্যাকেটজাত করার অপরাধে ১০ হাজার টাকা, মেট্টো বেকারী ও মুসলিম সুইট এন্ড বেকারী অপরিষ্কার, অপরিচ্ছন্নতার দায়ে সাদেক ম্যানেজারতে ১ লক্ষ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কুমিল্লা মাতৃভান্ডাকে ১২ হাজার টাকা জরিমানা, এশিয়া মুড়ি ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকাসহ রাজগঞ্জ বাজারের দুধে ভেজাল থাকায় প্রায় ৫০ কেজি দুধ নষ্টসহ প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ১১টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল সাক্কু. কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার মহিউদ্দিন মাহমুদ, অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ আহমেদসহ স্থানীয় র‌্যাব ও পুলিশ।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বৃষ্টিহীন আষাঢ়ে অস্বস্থিকর গরম
  • রানাপ্লাজায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রেল মন্ত্রণালয়ের চেক
  • কুমিল্লা নগর উন্নয়নে বিশ্ব ব্যাংকের প্রতিনিধির মতবিনিময়
  • ঢেঁড়স ক্ষেতে অজ্ঞাত শিশু!
  • বুড়িচংয়ে অস্ত্রধারী ডাকাত গ্রেফতার
  • স্বস্তিতে কুমিল্লার বিনিয়োগকারীরা
  • বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভা
  • গরমে কুমিল্লায় বেড়েছে ফ্রিজ ও ফ্যান বিক্রি
  • বুড়িচংয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
  • নাঙ্গলকোট সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত
  • উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি বিতরণ শুরু
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < Jun 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
          








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০