হোমনায় লোডশেডিং বোরো চাষ ব্যাহত
হোমনা সংবাদদাতা
হোমনা উপজেলায় বোরো মৌসুমে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বোরো চাষিরা। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস বলছে জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাই তাতে সবগুলো ফিডার চালানো যাচ্ছে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।এ ব্যাপারে স্থানীয় পল্লী বিদ্যুতের ডিজিএম সানোয়ার হোসেন জানান, বিদ্যুতের চাহিদার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।




