প্রেমের ফাঁদে ফেলে আটক মিনু হত্যাকারী
Share
প্রেমের ফাঁদে ফেলে বরিশালের গৌরনদী উপজেলার আলোচিত মিনু বেগম হত্যাকারী প্রেমিক জসিম বয়াতীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল কললিস্টের সূত্র ধরে মুঠোফোনে পুলিশের এক নারী সদস্য প্রেমের ফাঁদ পেতে হত্যাকাণ্ডের চার মাস সাত দিন পর সোমবার রাতে জসিমকে টরকী বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদে জসিম মিনু ও ইদ্রিস হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। মঙ্গলবার কড়া পুলিশ পাহাড়ায় সাত দিনের রিমান্ড চেয়ে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়। পুলিশ ও জসিমের স্বীকারোক্তি মতে জানা যায়, গত বছর ১৩ মার্চ উপজেলার বাউরগাতি গ্রামের দিন মজুর ইদ্রিস তালুকদারের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ হত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন, উত্তর বাউরগাতি গ্রামের কাদের মোল্লার স্ত্রী মিনু বেগম। পরে, মামলাটি তদন্তে বরিশাল গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়া হয়। গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ফাঁস করে দেয়ার ভয়ে জনি বয়াতীর পুত্র জসিম বয়াতী (২৪) মিনুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৩ নভেম্বর রাতে জসিম মিনুর বাড়িতে গিয়ে দীর্ঘ সময় কাটিয়ে গভীর রাতে বাড়ির পাশে বাগানে আসতে বলে। প্রেমিকের কথা মতে মিনু রাত সাড়ে ১১টায় বাগানে যায়। এ সময় জসিম তার অপর সহযোগীসহ মিনুকে ইদ্রিস হত্যার ব্যাপরে কাউকে কিছু না বলার জন্য অনুরোধ করে। তাদের অনুরোধে মিনু সম্মত না হওয়ায় জসিম ও তার সহযোগী মিনুকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পাশের ধান ক্ষেতের মধ্যে ফেলে যায়। দু’দিন পর এলাকাবাসী ধান ক্ষেতে মিনুর লাশ দেখে গৌরনদী থানা পুলিশকে খবর দেয়। ঘটনার পর প্রতিবেশী অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আবু আবদুল্লাহকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হলে একাধিকবার তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফোরকান হাওলাদার জানান, মোবাইল কললিস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এ হত্যাকাণ্ডে পরকীয়া প্রেমিক জসিম বয়াতী জড়িত। ঘটনার দিন দুপুর থেকে জসিমের সঙ্গে মিনুর আট বার দফায় দফায় কথা হয়। কিন্তু ঘটনার পরপরই জসিম মোবাইল বন্ধ করে গা ঢাকা দেয়। সম্প্রতি জসিম মোবাইল খুললে গৌরনদী থানার এক মহিলা পুলিশ কনস্টেবলকে তার সঙ্গে প্রেমের অভিনয়ের দায়িত্ব দেয়া হয়। সেই মতে ছদ্মবেশী মহিলা পুলিশ মোবাইলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর সূত্র ধরে, টরকী বাসষ্ট্যান্ড থেকে সোমবার রাত আটটার দিকে জসিম ঐ নারী পুলিশের সঙ্গে দেখা করতে এলে পুলিশে তাকে গ্রেফতার করে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১