চৌদ্দগ্রামে ৯ সন্তানের জননী নিখোঁজ তিন দিনেও সন্ধান মিলেনি
স্টাফ রিপোর্টার, চৌদ্দগ্রাম
কুমিল্লার চৌদ্দগ্রামের সাতবাড়িয়া এলাকা থেকে মনোয়ারা বেগম (৬০) নামের ৯ সন্তানের জননী নিখোঁজ হয়েছে। তিনি পাশ্ববর্তী শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত আতর ইসলামের স্ত্রী। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মনোয়ারা বেগম নিজ বাড়ি থেকে সাতবাড়িয়া গ্রামের বড় মেয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। কিন্তু ওইদিন রাত পর্যন্ত তিনি মেয়ের বাড়িতে পৌঁছেন নি। তিনি মানসিক ভারসাম্যহীন ও আকার ইঙ্গিতে কথা বলেন। তার ছেলে-মেয়েরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গতকাল শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ৩ দিনেও মায়ের সন্ধান না পাওয়ায় ৫ ছেলে ও ৪ মেয়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে।




