আজ থেকে কুমিল্লায় উত্তম গুহ’র সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু
Share
আজ সোমবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউনহল মুক্তিযুদ্ধ কর্ণারে শিল্পী উত্তম গুহ’র সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো: রেজাউল আহসান। কুমিল্লা টাউনহলে চিত্র প্রদর্শনী উপলক্ষে গতকাল সকাল ১১টায় টাউনহল কনফারেন্স কক্ষে শিল্পী উত্তম গুহ এক সাংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি জানান-এ প্রদর্শনী হচ্ছে তার ৭ম একক চিত্র প্রদর্শনী। তিনি বিমূর্ত থেকে মূর্ত ছবি আকার চেষ্টা করেছেন। প্রদর্শনীতে সর্বোচ্চ ছবির মূল্য হচ্ছে ৫০ হাজার টাকা এবং সর্বন্মিন ৫ হাজার টাকা। আমরা সবাই রাজা ছবিটির মূল্য ৫০ হাজার টাকা বলে শিল্পী জানান। শিল্পী উত্তম গুহ অন্যজীবন, চিত্রা নদীর পারে, হাসন রাজা ও লালন ছবিতে শিল্প নির্দেশক হিসেবে কাজ করার সুবাধে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৪ বার। এছাড়া পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার, চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কার, জয়নুল আবেদীন পুরস্কারসহ অনেক পুরস্কার। শিল্পীর এবারের ৭ম একক চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৪৫টি ছবি। মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ভাষা শহীদদের স্মরণ করে রয়েছে ২টি ছবি, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রয়েছে ২টি ছবি। এছাড়া রয়েছে আমাদের আবহমান বাংলাদেশের প্রকৃতি, ভারতের দার্জিলিং-এর উপর ভিত্তি করে রয়েছে রক গার্ডেন, স্বপ্ন দৃষ্টি, নববধূ, সপ্তমীসহ বেশ কিছু ছবি। শিল্পীর অন্যান্য ছবির শিরোনাম হচ্ছে-স্বপ্নভূমি, শুভক্ষণ, কাক তাড়–য়া, আকৃতি, কালের সাক্ষী, স্বপনচারিণী, মলাস্কা, শেষ সাক্ষী, নিশি পদ্ম, শুভ দৃষ্টি, সুরের মূর্চ্ছনা, গণহত্যা, সূর্য সন্তান, সবুজায়ন, প্রতীক্ষা, আমার দেশ, গৃহপালিত, রমনী ও ফুল, যুগল, অবসরে অবসাদ, সুরের ছোঁয়া, কাঞ্চনজঙ্ঘা, জীবিকা, জীবন যেমন, বেদের বহর, ধ্র“পদী, স্মৃতি চিহ্ন, বিন্দু থেকে বৃত্ত, গতিময়তা, দিনের শুরু, শিশির কনা, শীতের সকাল, মীন শিকারী, আজি বসন্ত, নীল নবঘনে, প্রজাপতি, নীল আকাশের নীচে, ডুব সাতারুডালিয়া।


Dena

That's a smart way of tinhnkig about it.



আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সুশিক্ষিতরাই পারবে সোনার বাংলা গড়তে-মুজিবুল হক
  • ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার ৯ উপজেলার মানুষ
  • টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লার ৫ উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি
  • দাউদকান্দিতে ফেনসিডিল গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারাগারে থাকা শিক্ষার্থীকে পাশ নম্বর দেয়ায় তদন্ত কমিটি
  • মেঘনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষার্থী হয় না- জেলা প্রশাসক
  • চ্যানেল আইতে ইসলামী অনুষ্ঠানে আজ অংশ নেবেন মাওলানা মো: ইব্রাহিম
  • নাঙ্গলকোটে দু’গ্র“পে সংঘর্ষ আহত ৪০
  • বুড়িচংয়ে মাদকসেবীর জরিমানা
  • কুমিল্লায় উপকূল ট্রাভেলসের অনলাইন টিকিটিং উদ্বোধন
  • ৪২ বছরেও বিদ্যুৎ পায়নি গ্রাম কাগাতুয়ার মানুষ
  • দেবিদ্বারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ : অধিকাংশ সরকারি দফতর আক্রান্ত
  • ডাক্তারদের ইনফরমেশন ও কমিউনিকেশন সেমিনার
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১