ব্রাহ্মণপাড়ায় নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিŽৃত
মিজান সরকার, ব্রাহ্মণপাড়া
গতকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নকলের দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান। ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কে.বি উচ্চ বিদ্যালয় (ব্রাপা-৫) কেন্দ্র থেকে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে উত্তর চান্দলা গ্রামের সুকুমার চন্দ্র পালের ছেলে শ্রীকান্ত চন্দ্র পাল পরীক্ষা কেন্দ্রের ভিতরের টয়লেটে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করায় ঐ হলের পরিদর্শক সন্দেহ হলে তার শরীরে তল্লাশি করে নকল পান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান উপস্থিত থেকে তাকে ১ বছরের জন্য বহিস্কার করেন। এই সংবাদের সত্যতা সĻীকার করে ঐ কেন্দ্রের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রাখাল চন্দ্র শীল জানান, ওই পরীক্ষার্থীর রোল ব্রাপা-৫ নং-৬২০৪৬৮।




