কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কারা হচ্ছেন
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কারা হচ্ছেন? কে হচ্ছেন এক নম্বর প্যানেল চেয়ারম্যান? আর সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে কে হচ্ছেন প্যানেল মেয়র? এ নিয়ে যখন জোর আলোচনা চলছে তখন আজ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। প্রথম সভার এক মাসের মধ্যে অগ্রাধিকারক্রমে তিন জনের মেয়র প্যানেল নির্বাচন করতে হবে। অনুপস্থিতি কিংবা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে এবং পদত্যাগ, অপসারণ অথবা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হলে জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোন সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম সভা নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় মেয়র মনিরুল হক সাক্কু সভাপতিত্ব করবেন। জানা গেছে এ সভায় প্যানেল মেয়র নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত হলে ৮/১০ দিনের মধ্যে নির্বাচন হতে পারে। কাউন্সিলররা চাইলে তা যে কোন সময় হতে পারে । তিন জন প্যানেল মেয়রের মধ্যে একজন মহিলা কাউন্সিলর থাকা বাধ্যতামূলক।
জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলে থাকতে অনেক কাউন্সিলরই আগ্রহী। অনেকে প্যানেল মেয়র হতে জোর তদ্বিরও চালাচ্ছেন। প্যানেল মেয়র নিয়ে কাউন্সিলরদের মধ্যে দুদফা বৈঠকও হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজকের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। প্যানেল মেয়র পদের জন্য যাদের নাম শুনা যাচেছ তারা হলেন আহমেদ সোয়েব সোহেল, সাইফুল বিন জলিল, শাখাওয়াত উল্লাহ শিপন, আনোয়ার হোসেন খোকন, সেলিম খান, জমির উদ্দিন খান জম্পি প্রমুখ। এ ছাড়া মহিলা কাউন্সিলরদের মধ্যে আঞ্জুম সুলতানা সীমার নামও শুনা যাচ্ছে।
¯'ানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ২০ ধারায় মেয়র প্যানেল নির্বাচন সম্পর্কে বলা আছে, (১) সিটি কর্পোরেশন গঠিত হইবার পর অনুষ্ঠিত প্রথম সভার একমাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে তাহাদের নিজেদের মধ্য হইতে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচন করিবেন। তবে শর্ত থাকে যে, নির্বাচিত তিনজনের মেয়র প্যানেলের মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত আসনের কাউন্সিলর হইতে হইবে। (২) উপ-দফা (১) অনুযায়ী মেয়রের প্যানেল নির্বাচিত না হইলে সরকার, মেয়রের প্যানেল মনোনীত করিবেন।
মেয়র প্যানেলের সদস্য কর্তৃক মেয়রের দায়িত্ব পালন সম্পর্কে ২১ ধারায় (১) অনুপ¯ি'তি কিংবা অসু¯'তাহেতু বা অন্য কোন কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হইলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত এই আইনের ধারা ২০ অনুযায়ী জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোন সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করিবেন।
(২) পদত্যাগ, অপসারণ অথবা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হইলে শূন্য পদে নব নির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোন সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করিবেন।




