বুড়িচংয়ে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার।। বুড়িচং উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মাঙ্গলবার উপজেলার রসুলপুর এলাকা থেকে আবদুর রহিম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক জের ধরে ক্ষিপ্ত হয়ে উপজেলার রহিম রসুলপুরের আবদুল মজিদের পুত্র আবদুর রহিম বিষপানে আত্মহত্যা করেছে। এনিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুড়িচং অফিসার ইনচার্জ (তদন্ত) শাহজাহান জানান, বুড়িচং উপজেলার রসুলপুর এলাকা বুধবার সকালে রহিমের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের বিষপানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর রহস্য বের হয়ে আসবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।




