সিডনি টেস্ট : এবার ইনিংস ব্যবধানে হারল ভারত
Share
যতইদিন যাচ্ছে অস্ট্রেলিয়া সফর যেন ভারতের কাছে এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। প্রথম টেস্ট ভারত হরল ১২২ রানে আর এবার দ্বিতীয় টেস্ট হারের ব্যাবধান আরো বড়। এবার ভারত হারল এক ইনিংস ও ৬৮ রানে হার মানতে হলো ভারতকে। অথচ দুই হারের মধ্যে একটি মিল আছে দুই টেস্টের বয়স ছিল চতুর্থ দিন। অর্থাৎ ভারত দুইটি টেস্টেই হেরেছে চতুর্থ দিনে। এখন পর্যন্ত টেস্ট ম্যাচগুলো পাচদিনের মুখ দেখিনি। সেই সঙ্গে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রথম পালার ১৯১ রানের জবাব দেয় অস্ট্রেলিয়া ৬৫৯ রান করে। ৪৬৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ভারতের দ্বিতীয় পালা থেমে যায় ৪০০ রানে। অস্ট্রেলিয়া বারো বছর আগে ২০০০ সালে এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই ভারতকে শেষবারের মতো ইনিংস ব্যবধানে হারিয়েছিল। ভারতের সেই দলে ছিলেন ছিলেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লণ। সেই হারের তিক্ত স্মৃতির কথা এবার তাদের মনে করিয়ে দিলেন মাইকেল কার্কের দল। তাও ব্যাটিং ইউকেটে এই বড় হার বড় লজ্জা ভারতের জন্য। এই সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিজয়ের পাশাপাশি কার্কের টেস্ট জীবনের সর্বোচ্চ অপরাজিত ৩২৯ রানের কথা বারবার উচ্চারিত হলেও চতুর্থ দিন স্বাগতিকদের জয়ের নায়ক কিন্তু ছিলেন ডার্ক সাইড ফাস্ট বোলার বেন হিলফেনহস। পরপর দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তিনি। শেষ ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নিয়ে সাফল্যের সমাপ্তিও টানেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের বিপে লড়াই করে ৬২ রান করার পর নাথান লায়নের হাতে ধরা পড়েন অশ্বিন। সঙ্গে সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো অস্ট্রেলীয়রা। ভারত গতকাল শুক্রবার দিনের খেলা শুরু করে দুই উইকেটে ১১৪ রান নিয়ে। গৌতম গম্ভীর তার ৬৮ রানের ইনিংসটিকে ৮৩ রানে টেনে নিয়ে যাওয়ার পর পিটার সিডলের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। তিনি তার ১৪২ বলের ইনিংসটি সাজান ১১টি চার দিয়ে। তাকে দেখে মনে হচ্ছিল তিনি আজ সেঞ্চুরি পাবেন। কিন্তু তা আর তার ভাগ্যে জোটেনি। এরপর ভিভিএস লক্ষ্মণ এসে জুটি বাঁধেন শচীন টেন্ডুলকারের সঙ্গে। এই জুটি নির্বিঘেœ পার করে দেয় সকালের সেসন। কিন্তু মধ্যহ্ন-বিরতির পর পরবর্তী এক ঘণ্টায় যেন ভারতের ব্যাটিং লাইনের উপর দিয়ে ঝড় বয়ে যায়। টেন্ডুলকার, লক্ষ্মণ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটটি হারালে চতুর্থ দিনেই নিশ্চিত হয়ে যায় ভারতের হার। চতুর্থ উইকেট জুটিতে টেন্ডুলকার ও লক্ষ্মণ দলের সঙ্গে যোগ করেন ১০৩ রান। এরপরই কার্কের বলে মাইক হাসির হাতে ধরা পড়ে বিদায় নেন টেন্ডুলকার। শততম শতকের পথেই হাঁটছিলেন তিনি। কিন্তু ২০ রান আগে থেমে যান তিনি। তার ১৪১ বলের ইনিংসে চার রয়েছে নয়টি। আবারও তার ১০০তম সেঞ্চুরি করা হল না। অথচ সারাটা দিন তিনি খেলেছেন চমৎকার কিছু শট। পাঁচ রান পরেই বিদায় নেন লক্ষ্মণ। ৬৬ রান করেন তিনি ১১৯ বলে, সাতটি চারের সাহায্যে। ২৮৬ রানের মাথায় তাকে অনুসরণ করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (২)। চা-বিরতিতে যাওয়ার আগে আরো দুই উইকেট হারায় ভারত। ২৮৬ রানের মাথায় বিরাট কোহলি (৯) ও ৩৪২ রানের মাথায় ফিরে যান জহির খান (৩৫)। এর মধ্যে জহির খান মারমুখিভাবে অস্ট্রেলিয়ার বোলারদের মোকাবেলা করেন। লায়ন ও হিলফেনহস এরপর এক ঘণ্টার মধ্যে ভারতের লেজ মুড়ে দেন নাথায়। হিলফেনহস ১০৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট লাভ করেন। মজার কথা হল, এখনো ভারতের দখলে আছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থ ও অ্যাডিলেডে পরের দু‘টো টেস্ট জিতলে ট্রফিটি থেকে যাবে ভারতের হাতেই। কিন্তু ২ টেস্টে ভারতের যে অবস্থা তাতে এই ট্রফিটা মনে হয় না ভারতের কাছে আর থাকবে। সিরিজটি ৪-০ তে না শেষ হয় তা এখন দেখা বিষয়। অনব্যদ ত্রিপল সেঞ্চুরির জন্য আজি অধিনায়ক মাইকল কাক ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান। ভারত প্রথম ইনিংস: ১৯১ ধোনি ৫৭*, শচীন ৪১ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৬৫৯/৪, ঘোষণা কার্ক ৩২৯*, হাসি ১৫০*, পন্টিং ১৩৪ ভারত দ্বিতীয় ইনিংস: ৪০০ গম্ভীর ৮৩, শচীন ৮০, লক্ষ্মণ ৬৬ টস: ভারত ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৬৮ রানে জয়ী। ম্যাচসেরা: মাইকেল কার্ক সিরিজ: অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১