সেভিয়াকে হারালো ভ্যালেন্সিয়া
কোপা দেল রের সেরা ষোল রাউন্ডের প্রথম লেগে ভ্যালেন্সিয়া ১-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। ভ্যালেন্সিয়ার জোনাস খেলা শুরুর ৩৩ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন। সেভিয়ার নেগ্রেডোকে মুন্সিয়ানার সঙ্গে কাটিয়ে গোলপোস্টের ওপরের কোনায় নেয়া দৃষ্টিনন্দন শটেই দলকে এগিয়ে নেন জোনাস। প্রথম গোলের সময় হতবাক দর্শক হয়ে বসে থাকা সেভিয়ার গোলরক আন্দ্রেস প্যালোপ একটি গোল বাঁচিয়ে ভ্যালেন্সিয়াকে দুগোলের লিড নেয়া থেকে বিরত রাখেন। জোর্ডি আলবার নেয়া মারাÍক হেডারটি ঠেকিয়ে দেন এই গোলকিপার।
ভ্যালেন্সিয়ার গোলরক ভিক্টর রুইজও নেগ্রেডোর হেডার ঠেকিয়ে বাঁচিয়ে দেন দলকে। সেভিয়ার মানু দেল মোরালের শটটি বারে লেগে ফিরে আসে। ফিরতি লেগে নিজেদের মাঠ সানচেজ পিজহুয়ানে অন্তত ২-০ ব্যবধানে জিততে চেষ্টা করবে সেভিয়া। ভ্যালেন্সিয়ার চেষ্টা থাকবে ড্র করে হলেও জয়টা ধরে রাখার। অপর খেলায় কোর্ডোবা ২-১ গোলে জেতে এস্পানিয়োলের বিপ।




