কুসিক নির্বাচন কাভার করছেন ৪০০ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ৪০০ সাংবাদিকের নামে প্রেসকার্ড ও ১৫০ গাড়ির স্টিকার ইস্যু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একই সঙ্গে শতাধিক দেশী-বিদেশী পর্যবেক্ষককেও তালিকাভুক্ত করা হয়েছে।
বুধবার ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান আরজু এ তথ্য জানান।
তিনি বলেন, ССঅন্যান্য নির্বাচনের মতো কুমিল্লা নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আবেদনের ভিত্তিকে সাংবাদিকদের নামে প্রায় প্রায় চারশ প্রেসকার্ড ইস্যু করা হয়েছে। ইস্যুকৃতরা দেশের জাতীয় দৈনিক, রেডিও, টেলিভিশন ও অনলাইন পত্রিকার সাংবাদিক।ТТ
তিনি বলেন, ССনির্বাচনে স্বচ্চতা বজায় রাখার জন্য ইসির তালিকাভুক্ত থাকার সাপেক্ষে একশ দেশি বিদেশি পর্যবেক্ষকের নামে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কার্ড ইস্যু করেছে।ТТ
ইস্যুকৃত পর্যবেক্ষকদের সবাই বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিদেশী দূতাবাসের কর্তাকর্তা ছিল বলেও জানায় ইসি।
কিসের ভিত্তিকে ৪০০ সাংবাদিকের নামে কার্ড ইস্যু করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ССঢাকা থেকে প্রকাশিত বা সম্প্রচারিত জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের এ কার্ড দেয়া হয়েছে। তবে কার্ড প্রদানে নিয়মিত নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহকারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।ТТ
এবার আন্ডারগ্রাউন্ড কোনো পত্রিকার নামে কার্ড ইস্যু করা হয়নি বলে দাবি করেন তিনি।
আসাদুজ্জামান আরজু বলেন, ССপ্রায় চারশ সাংবাদিকের নামে ইস্যু করা হলেও এ নির্বাচন কাভার করার জন্য একশ থেকে দেড়শ জনের ওপরে সাংবাদিক কুমিল্লা যাবেন না। কুমিল্লা না গেলেও অনেক গণমাধ্যম অযথাই অনেকগুলো কার্ড নিয়েছে।ТТ
এবার প্রেসকার্ড প্রদানে প্রতিষ্ঠান থেকে দেয়া সাংবাদিকের পরিচয়পত্রের ফটোকপি জমা দেয়া নতুন শর্ত আরোপ করেছে ইসি। আগে যেখানে প্রতিষ্ঠানের আবেদনপত্রের সঙ্গে দুই কপি ছবি দিলেই এ কার্ড পাওয়া যেতো।
সাংবাদিকদের নামে ইস্যুকৃত প্রেসকার্ডের অধিকাংশই নিয়েছেন টেলিভিশনের সাংবাদিকরা। প্রতিটি টিভি স্টেশন গড়ে ২০টি প্রেসকার্ড ও ১০টি করে গাড়ির স্টিকার নিয়েছে।




