ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ ২জন গ্রেপ্তার
সৈয়দ আহাম্মদ লাভলু
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশের উপপুলিশ পরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল উপজেলার শশীদলের নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে গংগানগর গ্রামের মৃত আবদুস সোবান এর ছেলে আবদুল আজিজকে (৩২) তার বাড়ি তল্লাশি করে ২০ কেজি ভারতীয় জিরাসহ আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার সাতে থাকা অজ্ঞাত অপর একজন পালিয়ে যায়। অপরদিকে দুপুর ২টায় ব্রাহ্মণপাড়া থানার এস আই ইয়াহিয়া গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোপালনগর গ্রামের শেখ আবুল হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন (২৭) এর বাড়ী থেকে এক কেজি গাজা সহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামীদের কুমিল্লা কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




