কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে জাতীয় শোক দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার।।স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট গত ১৫ আগষ্ট ক্যাম্পাসে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৬ টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, মৌন মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার ।
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ ছালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর খোদেজা বেগম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক পরিষদের সভাপতি মেকানিক্যাল বিভাগের ইন্সস্ট্রাক্টর মোঃ রহমত উল্লাহ কবির, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক সমিতির সভাপতি সিভিল বিভাগের ইন্সস্ট্রাক্টর মোঃ জামিরুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আর.এস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল ইসলাম, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রকিবউল্লাহ, ইন্সস্ট্রাক্টর মোখলেছুর রহমান কানন, পলিটেকনিক ইন্সটিটিউট কর্মচারী সমিতির সভাপতি আবুল হাসেম, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ আলী, শহীদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহনেয়াজ প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম রুবেল হোসেন। কোরআন তেলাওয়াত করেন আবু নোমান। এ সময় ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি নাসিফুন নেওয়াজ সিহাব, সহ-সম্পাদক যাদব রায়, জোবায়ের, আসিফ, রিয়াদ প্রমুখ। বিকেলে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




