মেট্রোপলিটন আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ
Share
গতকাল ৮ই জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনের পশ্চিম পাশ সংলগ্ন “মেট্রোপলিটন আইডিয়াল স্কুল এ এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মোঃ হাবিবুল্লাহ সাহেবের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারী এডভোকেট জহিরুল ইসলাম, আবুল হাশেম ও হাফেজ জহিরুল ইসলাম। সমাবেশ এ বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধক্ষ্য মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক কামাল ফখরুল ইসলাম ও হিফ্জ বিভাগের প্রধান মাওলানা হাফেজ মোঃ সালমান খাঁন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হুসাইন, ইউনুস সরকার, তাহমিনা আক্তারসহ আরো অনেকে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক নাথ জয় গোবিন্দ, বিপ্লব চক্রবর্তী, সেলিনা আক্তার, মাকসূদা আক্তার, সিফাত জাহান শারমিন, সামিয়া ফাহরীন নোভা, সামসুন্নাহার পপি ও ক্বারী মাওলানা মুহাম্মদ মুখতার হোসাইন। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের হিফ্জ বিভাগের ছাত্র মোঃ তাসনীমুল হাসান রাফসান। পরিশেষে সভাপতির সমাপনী ভাষণ ও আপ্যায়ন শেষে মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১