যুবদল নেতা রনি অসুস্থ:কুমিল্লাবাসীর কাছে দোয়া কামনা
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা মহানগর যুবদল নেতা মমিন আহমেদ রনি হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হসপিটালে- চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার হার্টে অসুস্থতাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ যুবদল নেতা রনি কুমিল্লাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও রনির সুস্থতা কামনা করে কুমিল্লার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। তার সুস্থতা কামনা করে, ঝাউতলা, ছাতিপট্টি, শুভপুর, দারোগাবাড়ি , সদর হাসপাতাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহাদৎ হোসেন শামীম, যুবদল নেতা মাসুদ, ছাত্রদল নেতা ইয়াছিন, যুবদল নেতা শাহীন, হিম্মত, ইকরাম হোসেন ইকু, আরিফ, আজিজ প্রমুখ।




