সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের জার্সিতে ভারতের নাম
প্রকাশ: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৬:৩০ পিএম |

পাকিস্তানের জার্সিতে ভারতের নামঅবশেষে বির্তক এড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে ভারতের নাম অন্তর্ভুক্ত করল পাকিস্তান। 

এর আগে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিশ্বকাপের যে জার্সির ছবিটি ভাইরাল হয়েছিল তাতে ছিল না আয়োজক দেশ ভারতের নাম। বাবর আজমদের সেই জার্সিতে আইসিসির লোগোর নিচে আয়োজক দেশের স্থানে ভারতের পরিবর্তে লিখেছিল ইউএই-২০২১। এরপরই বিতর্ক শুরু হয়। 

তখন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সীমান্ত সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। হয়ত সেই কারণেই ভারতকে প্রাপ্য সম্মান দিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য সেই বিতর্ক এড়াল পাকিস্তান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরের আয়োজক ভারত। ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় আইসিসির এই বড় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

বিশ্বকাপ মরুর দেশে হলেও আয়োজক সেই ভারতই থাকছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে অংশ গ্রহণকারী প্রতিটি দেশের জার্সিতে রীতি অনুসারে আয়োজক দেশের নাম থাকারই কথা। 

সেই রেওয়াজ মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো তাদের জার্সিতে আয়োজক দেশ ভারত নাম রাখছে। 

আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২