মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচিত হয়েই প্রশাসনিক কর্মকর্তাদের সাথে প্রাণ গোপাল দত্তের মতবিনিময়
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৪ পিএম |

নির্বাচিত হয়েই প্রশাসনিক কর্মকর্তাদের সাথে  প্রাণ গোপাল দত্তের মতবিনিময়ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করে বিজয়ী ঘোষণার পর দুপুর ২টায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ওই মতবিনিময় সভা করেন তিনি। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্চ (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

এসময় অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, প্রশাসনিক প্রতিটি দপ্তরের কর্মকর্তাগণ তাদের স্বচ্ছ কর্ম তৎপরতার মধ্য দিয়ে আমার অর্জিত সুনাম অক্ষুন্ন রাখবেন। প্রশাসনিক কর্মকর্তাগণ তাদের স্ব-স্ব দায়িত্ব পালন করার ক্ষেত্রে কেউ অহেতুক হয়রানি না করে সেদিক অবশ্যই আমাদের নজর থাকবে। 
















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২