বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
মাসুদ আলম
প্রকাশ: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৩:৩৭ পিএম আপডেট: ১০.০৮.২০২১ ৩:৪৪ পিএম |

ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধারকুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল  থেকে  আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়  এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ সজল মিয়া (২৫)। সে  কুমিল্লা নগরীর  শাসনগাছা এলাকার মৃত  আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৭ টায় তারা  শশীদল বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে এবং চট্টগ্রাম সিলেট রেললাইনের পূর্ব পাশে যুবকের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

সীমান্তবর্তী এই এলাকায় মাদকসেবীদের আনাগোনা । স্থানীয়রা ধারণা করছেন  মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।

নিহতের মা জুহুরা বেগম জানান, আমার পোলা কাইলকা ঘর থাইক্কা বাইর হয়। রাইতে আর ঘরে আইছে না। সকালে মাইনষের থাইক্কা হুনছি আমার পোলার লাশ পাওয়া গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা জানান, আমরা লাশের সুরতহাল তৈরী করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছি। কিভাবে এই হত্যাকান্ড তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২