মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
দাউদকান্দি গোমতী নদী থেকে দুই জলদস্যু আটক
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৩:৩৮ পিএম |

দাউদকান্দি গোমতী নদী থেকে দুই জলদস্যু আটক দাউদকান্দির গৌরীপুরে গোমতী নদীতে ডাকাতির করার প্রাক্কালে দুই জন জলদস্যুকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোমতী নদীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর তদন্ত কেন্দ্রের একটি পুলিশ টিম এই অভিযান পরিচালনা করেন। এসময় জলদস্যুদের কাছ থেকে ডাকাতি করার ৬ টি অস্ত্র এবং ডাকাতি করার ব্যবহৃত দ্রুতগামী নৌকা উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিশালাকার ও ধারালো ১ টি তরোয়াল, ১ টি ড্রেগার, ৩ টি রামদা, ১ টি সুইচ গিয়াল। আটক দুই জলদস্যূ কুমিল্লার তিতাস উপজেলার ষোলাকান্দি গ্রামের মৃত ফজর আলীর ছেলে মো: বাহার উদ্দিন (৩৬) এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আব্দুল লতিফ মোসলেম উদ্দিন (৩৫)। এ সময় পুলিশের উপিস্থিতি টের পেয়ে আরো অস্ত্র গোমতী নদীতে ফেলে দিয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা বলেন, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার স্যারের নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির অংশ। এই জলদস্যুরা করোনা লকড ডাউনের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু আমরা পুর্বে থেকেই গোমতী নদীর ডাকাতি নিয়ে সতর্ক ছিলাম। ফলে এই জলদস্যুরা ডাকাতির করাই আগেই আমরা হাতে নাতে ধরে ফেলেছি। গোমতী নদীতে আমরা কোন ধরণের অপরাধ সহ্য করবো না। কঠোর হস্তে এই সকল চাদাবাজী, ডাকাতি রোধ করবো। সম্পূর্ণ নিরাপদ নৌপথ উপহার দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আটককৃত ও পলাতক জলদস্যু বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২