মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদপুরে ৩৫০ প্রতিযোগীর অংশগ্রহণে হাফ ম্যারাথন
প্রকাশ: শনিবার, ৬ মার্চ, ২০২১, ১২:০০ এএম |

জাকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন-২০২১।
শুক্রবার (৫ মার্চ) ভোর ৬টায় চাঁদপুর স্টেডিয়ামের সামনে থেকে হাফ ম্যারাথন শুরু হয়।
পরে ম্যারাথনে অংশগ্রহণকারীরা মিশন রোড, কালিবাড়ি, কুমিল্লা রোড, ওয়্যারলেস, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা থেকে ইউ টার্ন নিয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে পুনরায় চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে দৌঁড় শেষ করেন।
চাঁদপুর রানার্স কমিউনিটির (সিপিআর) আয়োজনে সারা বাংলাদেশ থেকে ম্যারাথন প্রতিযোগিতায় দু’টি ইভেন্টের তিন ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন।  
এর মধ্যে ২১.১ কিলোমিটার ইভেন্টে পুরুষ-নারী ক্যাটাগরিতে অংশ নেন ২০০ জন। নির্ধারিত সময় ছিল তিন ঘণ্টা ৩০ মিনিট। ১০ কিলোমিটার ইভেন্টে পুরুষ-নারী ও বয়স্ক ক্যাটাগরিতে অংশ নেন ১৫০ জন। নির্ধারিত সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।  
সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে হাফ ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।  
বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা সৈয়দ মুশফিকুর রহমান, ডা. জালাল উদ্দিন রুমিসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।  
অতিথিরা দু’টি ইভেন্টের তিন ক্যাটাগরিতে মোট ১৫ জনের মধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে ছিল সম্মাননা ক্রেস্ট, ফিনাসার ম্যাডেল ও নগদ অর্থ।  
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. রুপক রায়হান, মোয়াজ্জেম হোসেন, সাকিব, ডা. ফাহিম, ডা. মশিউর, সাজ্জাদ, ফাহিম ও রফিকুল ইসলাম।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২